আজিজুর রহমান :
কুমিল্লার জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ভংগুয়া গ্রামে বেড়াতে এসে যুবকের রহস্যজনক মৃত্যু । জানা যায় , উপজেলার ঝলম ইউনিয়নের ভংগুয়া গ্রামের মানিক মিয়ার বাড়িতে তাহার মেয়ের দেবর লাকসাম উপজেলার বাগমারা গ্রামের রাজু তার ভাইয়ের শশুর বাড়িতে গত বুধবার রাতে বেড়াতে আসে।
পরদিন দুপরে স্থানীয় লোকজন তার লাশ বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার করে মৃত অবস্থায় বরুড়া সরকারী হসপিটালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। বরুড়া থানার ওসি মাহবুব মোর্শেদ খবর পেয়ে তার নির্দেশে এস আই আউয়াল কে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে পাঠায় । এস আই আউয়াল লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ওসি মাহবুব মোর্শেদ জানান লাশ মর্গে প্রেরন করা হবে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে মৃত রাজুর ভাইয়ের শশুর মানিক মিয়া কে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে।
পূর্বাশানিউজ/০৪-মে,২০১৭/ফারজানা

















































