শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা পৃথিবীর সবচেয়ে ঘনবসতির শহর : জাতিসংঘ


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:
জাতিসংঘের পরিচালিত এক জরিপ অনুযায়ী, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ন শহর নির্বাচিত হলো ঢাকা। বর্তমানে ঢাকায় প্রতি বর্গকিলোমিটারে ৪৪ হাজার ৫০০ জন মানুষ বসবাস করে। তালিকায় এশিয়ার শহরগুলোই ঘনবসতির দিক থেকে এগিয়ে। সারা বিশ্বের প্রায় ৭৪১টি শহরের মধ্যে জরিপ চালিয়ে এই পরিসংখ্যান তৈরী করা হয়।

২০১৭ সালের জাতিসংঘের বসতি পরিসংখ্যান অনুযায়ী, এশিয়ার অন্যান্য শহরের মধ্যে মুম্বাই রয়েছে দ্বিতীয় অবস্থানে। আর ফিলিপাইনের রাজধানী ম্যানিলা রয়েছে চতুর্থ অবস্থানে। শহরগুলোর প্রাশাসনিক দপ্তরগুলো থেকে তথ্য সংগ্রহ করে এই প্রতিবেদন তৈরী করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

ঘনবসতির দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা শহরটি হলো কলম্বিয়ার মেডেলিন। এ শহরটি দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ন।

তবে, ঘনবসতির দিক থেকে বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন পরিসংখ্যান দেখা গেছে। জাতিসংঘের ‘ডেমোগ্রাফিক ইয়ারবুক’-এর ‘প্রপার সিটি’ পরিসংখ্যানে দেখা গেছে, ম্যানিলাকেই এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ন শহর মানছে। আর প্যারিস, এথেন্স ও বার্সালোনাকে ইউরোপের সবচেয়ে ঘনবসতিপূর্ন শহর বলছে পরিসংখ্যানটি। এতে নিউইয়র্ক সিটি উত্তর আমেরিকার সবচেয়ে ঘনবসতিপূর্ন আর সিডনি অস্ট্রেলিয়া মহাদেশে।

পূর্বাশানিউজ/১২-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি