শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ভিশন-২০৩০’ একটি অসম্পূর্ণ দলিল!


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

 বিএনপি ক্ষমতায় যেতে পারলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, তার একটি রূপরেখা তুলে ধরেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে বেগম জিয়ার ঘোষিত ‘ভিশন-২০৩০’ একটি অসম্পূর্ণ দলিল- বলে মনে করেন বিএনপিপন্থি বুদ্ধিজীবীরা। তারা বলেন, ‘ভিশন-২০৩০’ ঘোষণা করে বিএনপি ভালো করেছে। এটা একটি ভালো কাজ। আর দলিলেও ভালোভালো কথা আছে। তবে এটা একটি অসম্পূর্ণ দলিল।

সদ্য ঘোষিত বিএনপির ‘ভিশন-২০৩০’ রুপরেখা বিষয়ে জানতে চাইলে ড. এমাজ উদ্দিন আহমেদ ও ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ বলেন, এটা বাস্তাবায়ন করা অসম্ভব কিছু নয়। তবে কিছু কিছু বিষয়ে ভিন্নমত আছে। যেমন, সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা করার করা হবে। হঠাৎ করে এই প্রস্তাব দিলে হয় না। এই বিষয়ে আরো গভীরভাবে চিন্তা ও ভেবে দেখতে হবে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ অর্থ ব্যয় করা হবে বলা হয়েছে। আমার মতে, এটা সম্ভব হবে না। কারণ বর্তমান শিক্ষা ও স্বাস্থ্যখাতে খরচ হয় জিডিপির ২ শতাংশ। আর এটা যদি ৩ বা সাড়ে ৩ করা যায় তাহলে সবচেয়ে ভালো হত। এমাজ উদ্দিনের মতে, বিএনপির রুপরেখা টি ‘২০থেকে ৩০’র মধ্যে না রেখে ‘২০ থেকে ৫০’ সাল, এই একটি বৃহৎ সময়ের মধ্যে যদি নেয়া যায় তাহলে সেটা অসম্ভব হবে না। বরং আরো সহজ হবে।

গণস্বাস্থ্যবোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ভিশন-২০৩০’ ঘোষণা করে বিএনপি একটি ভালো কাজ করেছে। তবে অনেক সময় নিয়েছে। বিএনপির কথা ছিল, ‘ভিশন-২০৩০’ কাউন্সিলের পরে দেওয়ার কথা ছিল। কিন্তু তারা অনেক সময় নিয়েছে। আর এটা যে ভালো কাজ করেছে, তার বড় প্রমান হলো, আওয়ামী লীগও বলেছে, এটা ভালো কাজ। এছাড়া আওয়ামী লীগ বলেছে, নকল করেছে। তবে ভালো নয়, এটা স্বীকার করেনি। কিন্তু আমার মতে, এটা একটি অসম্পূর্ণ দলিল। তিনি বলেন, অসম্পূর্ণ হলো, তারা আইনশৃঙ্খলার কথা বলেছে। র‌্যাব গুম ও খুনসহ নানান অপরাধের জন্য দায়ী। এর জন্য বিএনপি আগে র‌্যাবকে বিলুপ্ত করা কথা বলেছে, কিন্তু বেগম জিয়ার বক্তব্যে, র‌্যাবকে বিলুপ্তের কথা নেই। উনি শিল্পের কথা বলেছেন, কিন্তু শিল্পের প্রাণ হচ্ছে শ্রমিক। আর সেই শ্রমিকের নূন্যতম বেতন ও সুযোগ-সুবিধার কথা বলেন নাই। এরপর স্বাস্থ্যখাতের বিনামূল্যে স্বাস্থ্যসেবার কথা বলা হয়েছে, কিন্তু ঔষদের মূল্য নিয়ন্ত্রণের কথা নেই। আড়াই লাখ ডাক্তারের কথা বলেছেন, কিন্তু সেই সম্পর্কে বিস্তারিত কিছু নেই। উনা’র ‘খালেদা জিয়া’ স্থায়ী কমিটিতে উনি ছাড়া কোন মহিলা নেই। এই বিষয়ে উনা’র কোন বক্তব্যে নাই। আর এই কারণে বলছি উনা’র দলিলটা ভালো দলিল, কিন্তু অসম্পূর্ণ।

জাফরুল্লাহ বলেন, গণভোটের কথা বলেছেন, ভালো কথা। তবে সেখানে না ভোট নাই। আর না ভোট তো জনগণের অধিকার। এছাড়া সুশাসনের কথা বলেছেন, ঢাকা থেকে বসে সুশাসন করা সম্ভব নয়। এরজন্য বাংলাদেশ প্রদেশ করতে হবে, আর না হয় স্টেট করতে হবে। আমাদের আশেপাশে দেশগুলো যদি দেখি, থাইল্যান্ডে ৭৪ টি প্রদেশ আছে, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামেও আছে। এছাড়া ভারতও আছে। সুতরাং ‘ভিশন-২০৩০’ করার সময়, অ্যানাফ ভালোভাবে চিন্ত করেননি। সুতরাং এগুলো অসম্পূর্ণ রয়ে গেছে।

পূর্বাশানিউজ/১২-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি