শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নড়াইলে স্কুল ছাত্র নিহত ঝড়ে গাছ চাপা পড়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নড়াইলনড়াইল পৌর এলাকার ভওয়াখালী এলাকায় প্রচণ্ড ঝড়ে গাছ চাপা পড়ে হৃদয় ঘোষ (৮) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে এলাকার দিলিপ কুমার ওরফে দিলু ঘোষের ছেলে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হৃদয় ঘোষ নড়াইল রেসিডেনশিয়াল মডেল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। সোমবার রাতে ঝড় শুরু হলে হৃদয় তার মায়ের সঙ্গে বাড়ির আঙিনায় আম কুড়াতে বের হয়। এ সময় একটি নারকেল গাছ ভেঙে তার গায়ের ওপর পড়লে সে ঘটনাস্থলেই নিহত হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটা অস্বাভাবিক মৃত্যু। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।’

পূর্বাশানিউজ/১৬-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি