সোমবার,১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে দেয়াল ভেঙে একজনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নগরীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে।গতকাল (সোমবার) সকালে বাকলিয়া থানার তুলাতলী জামাই বাজার বালুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বাকলিয়া থানার ওসি জানান, সকালে ঝড়ো বাতাসে বালুর মাঠ এলাকার আবু আলমের মালিকানাধীন বিছমিল্লাহ টাওয়ারের ছয়তলার পূর্ব পাশের তিন ফুট উঁচু দেয়াল ভেঙে নিচে চাপা পড়েন আলী আকবর। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

পূর্বাশানিউজ/১৬-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি