শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বেচ্ছায় রক্ত দিন, জীবন বাঁচান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০১৭


স্টাফ রিপোর্টার ঃ
রক্তদাতার এক ব্যাগ মূল্যবান রক্তদানের মাধ্যমেই মৃত্যুপথযাত্রী অন্য মানুষের জীবন বাঁচানো যেতে পারে, আবহমান কাল ধরে মানব দেহের জন্য রক্তদান এবং রক্ত গ্রহণের ব্যবহার চলছে। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মহা মূল্যবান জীবন ও দেহ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য এই তরল উপাদান।
শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠ সেবা ডায়াগনস্টিক সেন্টার চান্দিনা ও আইকন প্লাস কোচিং সেন্টার এর যৌথ আয়োজনে রংধনু ব্লাড ড্রাইবার্স (একটি স্বেচ্ছাসেবী সংগঠন) এর সহযোগিতায় রংধনু ব্লাড ডাইবার্স এর শুভযাত্রা উপলক্ষ্যে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস এর শিক্ষক চিকিৎসা প্রযুক্তিবিদ মো: আবদুল আউয়াল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা সেবা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো: গিয়াস উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন রংধনু ব্লাড ড্রাইবার্স এর সভাপতি সাবরিন আক্তার রূপা, সহ-সভাপতি মো: নাজমুল হাসান, মো: আমির হোসেন, মো: বিল্লাল হোসেন, মো: গিয়াস উদ্দিন, রাজিব দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত তানজীন হেপী, সাংগঠনিক সম্পাদক রুবেল হায়দার, আজীবন সদস্য মো: কাউসার আলম, সদস্য কাউছার আহমেদ, সানাউল্লাহ, রাসেল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য অনেক মানুষের আগ্রহ আছে। কিন্তু সমন্বয়ের জন্য প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করা সম্ভব হয় না। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫ (পাঁচ) লক্ষ ব্যাগ রক্তের দরকার হলেও এর মাত্র ২৫ শতাংশ স্বেচ্ছাসেবী রক্তদাতার মাধ্যমে আসে। ৫০ শতাংশ রিপ্লেসমেন্ট ডোনার থেকে আর বাকী ২৫ শতাংম পেশাদার রক্তদাতা থেকে সংগ্রহীত হয়। বিশ্বের নানা দেশ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে জানা যায়, নিরাপদ রক্ত সরবরাহের মূল ভিত্তি হলো স্বেচ্ছায় ও বিনামূল্যে দান করা রক্ত।

পূর্বাশানিউজ/১৯-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি