মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কক্সবাজারে মিনি ট্রাকের ধাক্কায় শিশু নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কক্সবাজার সদর উপজেলায় মিনি ট্রাকের ধাক্কায় ডিপজল (১০) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে জালালাবাদ ইউনিয়নের চৌফলদন্ডী সড়কের শুক্কুরের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশু জালালাবাদ ইউনিয়নের মোহাম্মদ কায়ছারের ছেলে।

পুলিশ জানায়, আজ (রবিবার) সকালে মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কায়ছারের বাড়িতে ঢুকে পড়ে। এসময় ওই শিশু ঘটনাস্থলেই নিহত হয়।

ওসি মোহাম্মদ কাইরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মিনি ট্রাকটি জব্দ করে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পূর্বাশানিউজ/২৮-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি