শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের সহকারী শিক্ষা পরিদর্শক ঘুষের টাকাসহ আটক


পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের সহকারী শিক্ষা পরিদর্শক ঘুষের টাকাসহ আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:
পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের সহকারী শিক্ষা পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে (সহকারী অধ্যাপক) ঘুষের টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। রাজধানীর তেজগাঁও থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, রাজধানীর পাওয়েল মার্কেটের নিচে ঘুষের তিন লাখ টাকাসহ দুদক কর্মকর্তারা তাকে আটক করেন। এর আগে তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে এ অর্থ নিয়েছিলেন।

মোস্তাফিজুর রহমান গত সপ্তাহে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন ১০টি স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। পরে পরিদর্শনকৃত প্রতিটি স্কুলের প্রধান শিক্ষককে স্কুলের প্রতিটি শিক্ষক-কর্মচারীর এক মাসের বেতনের সমপরিমাণ টাকা নিয়ে ঢাকায় যোগাযোগ করতে বলেন। অন্যথায় ঐসব স্কুলের রিপোর্ট খারাপ দেয়ার ভয় দেখানো হয়।

পরে বিষয়টি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে দুদকে জানানো হয়। দুদক মঙ্গলবার সকাল থেকেই কার্জন হল, পল্টন, স্কাউট ভবন অভিযান চালিয়ে পলওয়েল মার্কেট থেকে সন্ধ্যায় টাকাসহ তাকে আটক করা হয়।

পূর্বাশানিউজ/৩১-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি