মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশের বিরুদ্ধে রোজা রেখে খেলছেন মঈন আলী


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০১৭

স্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়ন্স ট্রফিতে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রোজা রেখে মাঠে নেমেছে ইংলিশ ক্রিকেটার মঈন আলী।

মঈন আলী সবসময় ধর্মীয় অনুশাসনের মধ্যে নিজের জীবন পালন করে থাকেন। তাই রমজান মাসে এবারো তার কোনো ব্যতিক্রম নেই।

মঈন বলেন, রমজানের রোজা আমাকে আরো বেশি উজ্জীবিত করে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মঈন আলী রোজা রাখা অবস্থায় কিভাবে খেলে থাকেন সেটি জানিয়েছেন। তিনি পবিত্র রমজান মাসে ইবাদত বন্দেগীর গুরুত্বের উপর জোর দিয়েছেন।

মঈন আলীর সঙ্গে বাংলাদেশের রয়েছে আত্মীয়তার সম্পর্ক। তার স্ত্রী ফিরোজা হোসেন বাংলাদেশি বংশোদ্ভূত। জন্ম-বেড়ে ওঠা দুটিই ইংল্যান্ডে হলেও তার বাপের বাড়ি সিলেটে।

০১/০৬/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি