রোনালদো চমকে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ২০১৭ মৌসুমের শিরোপা ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। শনিবার দিবাগত রাতে ওয়েলসের কার্ডিফে ৪-১ গোলে জুভেন্টাসকে হারিয়ে এ শিরোপার স্বাদ পেল জিনেদিন জিদানের শিষ্যরা।
এর আগে শিরোপার লড়াইয়ে মাঠে নেমে শুরুতে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। মাত্র ২০ মিনিটের সময় ক্রিশ্চিয়ানো বুফনের দুর্ভেদ্য দেয়াল ভেঙ্গে গোল পোস্টে আঘাত হানেন। এই গোলের সুবাদে লিগে লিওনেল মেসিকে গোল সংখ্যার দিক দিয়ে স্পর্শ করেন সি আর সেভেন।
তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি জিদান শিষ্যরা। ২৭ মিনিটে জুভেন্টাসকে সমতায় ফেরান মারিও মান্দুজেকি। তবে প্রথমার্ধের মধ্যে ১-১ গোলেই সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ৩০ গজ দূর থেকে নেওয়া কাসেমিরোর শট রিয়াল মাদ্রিদকে আবার এগিয়ে দেয়। এর তিন মিনিট পর আবার এগিয়ে যায় জিদানের দল। এবার গোল করেন রোনালদো।
পূর্বাশানিউজ/০৪-জুন,২০১৭/রুমকী

























































