
অস্ট্রেলিয়ার কাছে নিশ্চিত হার থেকে বাংলাদেশকে রক্ষা করলো বৃষ্টি। সেই সঙ্গে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের খেলার আশাও বাঁচিয়ে রাখলো বৃষ্টি। কীভাবে? সেই উত্তর বিভিন্ন সমীকরণ। তার আগে পয়েন্ট টেবিলের দিকে একবার চোখ বুলানো যাক।
‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিল :
দল ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত পয়েন্ট রান রেট
ইংল্যান্ড ১ ১ ০ ০ ০ ২ +০.৪০৭
অস্ট্রেলিয়া ২ ০ ০ ০ ২ ২ ম্যাচ পরিত্যক্ত হলে রান রেট হয় না
বাংলাদেশ ২ ০ ১ ০ ১ ১ -০.৪০৭
নিউজিল্যান্ড ১ ০ ০ ০ ১ ১ ম্যাচ পরিত্যক্ত হলে রান রেট হয় না
বর্তমানে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে দেখা যাচ্ছে, এক খেলায় অংশ নিয়ে এক জয়ে ইংল্যান্ড ২ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে। ২ খেলায় অংশ নিয়ে ২টিই বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বৃষ্টির কারনে পয়েন্ট ভাগাভাগি করে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে বাংলাদেশ। আর এক খেলায় অংশ নিয়ে বৃষ্টির কারনে অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে নিউজিল্যান্ড।
সমীকরণ ১
আজ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় ইংল্যান্ড, তবে ৪ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে ইংলিশরা।
সেক্ষেত্রে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়াকে হারতে হবে এবং নিউজিল্যান্ডকে হারিয়ে দিলেই সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।
সমীকরণ ২
আবার আজ যদি ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড জয় পায়, তবে ইংল্যান্ডের পয়েন্ট হবে ২ ও নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ৩।
সেক্ষেত্রে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে গেলে, ইংলিশরা চলে যাবে সেমিতে। তখন বাংলাদেশের সেমিতে খেলতে হলে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে। কারন তখন নিউজিল্যান্ড ও বাংলাদেশের পয়েন্ট হবে সমান ৩ করে। সেক্ষেত্রে রান রেটেই হিসাব নিকাশে এগিয়ে থাকা দল খেলবে সেমিতে।
সমীকরণ ৩
আবার আজ যদি ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড জয় পায়, তবে ইংল্যান্ডের পয়েন্ট হবে ২ ও নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ৩।
সেক্ষেত্রে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ইংল্যান্ডকে অস্ট্রেলিয়া হারিয়ে দিলে সেমিতে চলে যাবে অজিরা। সেক্ষেত্রেও সেমিতে খেলতে হলে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। কারন তখন নিউজিল্যান্ড ও বাংলাদেশের পয়েন্ট হবে সমান ৩ করে। সেক্ষেত্রে রান রেটেই হিসাব নিকাশে এগিয়ে থাকা দল খেলবে সেমিতে।
তাই রান রেটের হিসাব-নিকাশ এড়াতে সমীকরণ ১, বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ভালো।
তবে বৃষ্টির কারনে আবারও যদি কোন ম্যাচ পরিত্যক্ত হয়, তবে সেমিতে উঠতে ‘এ’ গ্রুপের চার দলের সামনে তখন নতুন সমীকরন আসবে। কিন্তু বৃষ্টি হোক আর যাই হোক, নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতেই হবে বাংলাদেশকে।
পূর্বাশানিউজ/০৬-জুন,২০১৭/রুমকী
























































