শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা সাতক্ষীরা প্রতিনিধি!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নুরুল আমিন মোড়ল (৪৫) ও জাহেদা খাতুন (৪০) নামে এক দম্পতি একই সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোর রাতে উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামে নিজ বাড়ির পাশে একটি জামরুল গাছে রশিতে ঝুলে তারা আত্মহত্যা করেন।

কালিগঞ্জ থানার ওসি লস্কার জায়েদুল হক জানান, তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তাদের আত্মহত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, ওই দম্পতির দুই ছেলে এক মেয়ে আছে। তবে কি কারণে এই দম্পতি আত্মহত্যা করছে এলাকাবাসি ও বলতে পারছে না।

পূর্বাশানিউজ/০৬-জুন,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি