মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কোচের পদে আবেদন করলেন বীরেন্দর সেহওয়াগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অবশেষে ভারতের কোচের পদে আবেদন করলেন বীরেন্দর সেহওয়াগ। ভারতীয় বোর্ডকর্তারা বীরুকে কোচের পদে আবেদন করার জন্য বলেছিলেন।দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রওনা হওয়ার পর ভারতীয় বোর্ড কোচের জন্য বিজ্ঞাপন দেয়। বীরু এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাভাষ্যের জন্য রয়েছেন লন্ডনে।

বৃহস্পতিবার ইমেইলে আবেদনপত্র বোর্ড অফিসে পাঠিয়েছেন তিনি।

বীরু ছাড়াও কোচের পদে আবেদন করেছেন অস্ট্রেলিয়ার টম মুডি, রিচার্ড পাইবাস, ভারতের সাবেক পেসার ডোডা গণেশ এবং লালচাঁদ রাজপুত। রাজপুতের কোচিংয়ে ভারত ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ জিতেছিল।
কোচ বাছাইয়ের দায়িত্ব এবারও শচীন, সৌরভ, লক্ষ্মণের হাতে। গোটা বিষয়টির দিকে নজর রাখবে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স।
বীরু আইপিএলে পাঞ্জাবের মেন্টর ছিলেন। টিম ইন্ডিয়ার বর্তমান ক্রিকেটারদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। যারা আবেদন করেছেন তাদের মধ্যে কোচের পদে তিনিই হয়তো যোগ্যতম।
এদিকে ভারতের ফিল্ডিং কোচ হতে চান মোহাম্মদ কাইফ। ভারতীয় ক্রিকেটে সৌরভ জমানায় দুরন্ত ফিল্ডার হিসেবে সুখ্যাতি ছিল কাইফের। লোয়ার মিডল অর্ডারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। খেলা ছাড়ার পর রাজনীতির সঙ্গে জড়িয়েছিলেন। আবার ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে ফেরার ইচ্ছাপ্রকাশ করলেন কাইফ। এবার অবশ্য ফিল্ডিং কোচ হিসেবে।

একটি সাক্ষাৎকারে কাইফ বলেছেন, ‘টিম ইন্ডিয়াকে যদি কিছু ফিরিয়ে দিতে পারি, সেটা দারুণ হবে।’

পূর্বাশানিউজ/০৭-জুন,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি