শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাওনা টাকা চাওয়ায় ছেলের পিটুনিতে বাবার মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পাওনা টাকা চাওয়ায় আকবর মিস্ত্রি (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে আবদুস সালাম মিস্ত্রি। শনিবার রাতে সাতক্ষীরায় এ ঘটনা ঘটে। নিহত আকবর আলি (৬০) কাঠমিস্ত্রি ছিলেন। তার ছেলে আবদুস সালামও একই পেশায় জড়িত।

স্থানীয়রা জানান, বাবা ও ছেলের মধ্যে টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে শনিবার রাতে তারাবি নামাজ শেষে ঝগড়া হয়েছিল। বাবা তার ছেলের কাছে পাওনা টাকা চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে সালাম তার বাবা আকবরের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বাড়িতে রেখে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছিল। এরপর রোববার ভোরে আকবর আলি মারা যান।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্বাশানিউজ/১১,জুন ২০১৭/রুমকী

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি