মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌরভ-শেন ওয়ার্ন বাজি, তোলপাড় নেটদুনিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মাঠ আর টেলিভিশনের বাইরেও যে দাদাগিরি চলতে পারে, তা প্রমাণ হল আরও একবার। খেলা ছেড়ে দেওয়ার এত বছর পরেও ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্নকে বুঝিয়ে দিলেন, বাপ হামেশা বাপ হি হোতা হ্যায়।

ঘটনার সূত্রপাত হয় কয়েকদিন আগে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে সৌরভ বলেন, ইংল্যান্ড সেমিফাইনালে ওঠার যথেষ্ট দাবিদার। তবে দাদার কথা হেলায় উড়িয়ে দেন প্রাক্তন অস্ট্রেলিয়ান বোলার।

তিনি দাবি করেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ স্টেজের ম্যাচ জিততে পারবে না ইংল্যান্ড। এই নিয়ে দাদার সঙ্গে বাজি লড়ে বসেন শেন ওয়ার্ন। বলেন, যদি ইংল্যান্ড ওই ম্যাচ জিততে পারে, তবে গোটা একটা দিন ইংল্যান্ডের জার্সি পড়ে কাটাবেন তিনি। খেলার ফলাফল তো সকলেরই জানা। শেষ চারের দরজা খুলতে পারেনি অস্ট্রেলিয়া। আর ইতিমধ্যেই ইংল্যান্ড পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। যার ফলে শেন ওয়ার্ন বাজি হেরে গিয়েছেন।

সৌরভকে উদ্দেশ্য করে গতকালই একটি টুইট করেন শেন ওয়ার্ন, যেখানে তিনি লেখেন তুমি বাজি জিতে গিয়েছ। ইংল্যান্ডের একটা জার্সি খুঁজে নিয়ে সারাদিন পরে থাকব আমি। টুইটের শেষে মজা করে অনেকগুলি রাগ আর বিমর্ষ মুখের ইমোজিও পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যে এই টুইট ভাইরাল হয়ে যায়। সৌরভের ভক্তরা মেতে ওঠেন বিষয়টি নিয়ে।

পূর্বাশানিউজ/১৩,জুন ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি