ডেস্ক :
আজ (১৭ জুন) রাশিয়ায় শুরু হচ্ছে ফিফা কনফেডারেশন কাপ- এর দশম আসর। ৮টি দলের সমন্বয়ে প্রতিযোগিতায় অংশ নেবে মহাদেশগুলোর ৮টি চ্যাম্পিয়ন দল। আয়োজক দেশ রাশিয়া।
বিশ্বকাপ ফুটবল আয়োজনকারী দেশ আয়োজনের এক বছর আগে ফিফা কনফেডারেশন কাপ টুর্নামেন্টের আয়োজন করে। বিশ্বকাপের মতোই এই টুর্নামেন্ট কাপও চার বছর পর পর এই আয়োজন করা হয়।
ফিফার এই আয়োজনকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। কারণ, এর আগে ব্রাজিলে যখন ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় তখন কনফেডারেশন কাপের সময় ফিফা জানতে পারে, ব্রাজিলের জনগন ওয়ার্ল্ড কাপ পছন্দ করে না। কনফেডারেশন কাপের সময় ব্রাজিলিয়ানরা রাস্তায় নেমে পড়েছিলো।
ব্রাজিলের তৎকালীন অর্থনীতির অবস্থা ভালো না থাকায় এ আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তিতে দেখা যায় ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ জমে ওঠেনি।
তবে এবার কনফেডারেশন কাপে আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল ফুটবল দল অংশগ্রহণ করছে না। ফলে কনফেডারেশন খেলায় এবার অনেকটা জৌলুস হারাবে। রাশিয়া, পর্তুগাল, ক্যামেরুন, ম্যাক্সিকো, চিলি ফুটবল দল এ কাপে অংশ নিচ্ছে। ফলে কনফেডারেশন থেকে ওয়ার্ল্ড কাপ জয়ী দলকে বাছাই করা না গেলেও কনফেডারেশন কাপ থেকে জানা যাবে কে ভালো খেলছে।
এদিকে কনফেডারেশন কাপের প্রস্তুতিতে রাশিয়ার স্টেডিয়ামের সাজসজ্জা খুব একটা জাকজমকপূর্ণ হয়ে ওঠেনি। কাপের প্রথম ম্যাচে রাশিয়া অংশ নেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ৩ শতাংশ টিকিট বিক্রি হয়নি। তাই ফিফা মনে করছে, রাশিয়ানরা হয়তো এই খেলা দেখতে আসবে না। যা ফিফাকে ভাবিয়ে তুলছে।
পূর্বাশানিউজ/১৭-জুন,২০১৭/ফারজানা
পূর্বাশা























































