শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ৬৫ বছরের বৃদ্ধের পরকীয়া, আপত্তিকর অবস্থায় আটক করে বিয়ে


৬৫ বছরের বৃদ্ধের পরকীয়া, আপত্তিকর অবস্থায় আটক করে বিয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০১৭


পূর্বাশা ডেস্ক :
টাঙ্গাইলের বেকড়া আটগ্রাম ইউনিয়নে ৫৫ বছর বয়সী এক বিধবার সঙ্গে ৬৫ বছরের এক বৃদ্ধকে আপত্তিকর অবস্থায় আটকের পর বিয়ে পরিয়ে দিয়েছে এলাকাবাসী।

শুক্রবার রাতে উপজেলার একটি ইউনিয়ন পরিষদ হল রুমে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়।

বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন জানান, বেকড়া পূর্বপাড়া গ্রামের মো. বক্কর আলীর সঙ্গে একই গ্রামের ওই বিধবার ৬/৭ মাস ধরে পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। বক্কর চার সন্তানের জনক, আর ওই বিধবা তিন সন্তানের জননী।

তিনি আরো জানান, শুক্রবার বিকালে তারা দুয়াজানী গ্রামের দত্তর কাঠ বাগানে আসে। সেখানে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদেরকে আটক করে। পরে রাতে ইউনিয়ন পরিষদ হল রুমে সালিশ বৈঠক হয়। সালিশে উভয়ের সম্মতিতে ৫ লাখ টাকা দেন মোহর ধরে দুজনকে বিয়ে করিয়ে দেয়া হয়।

১৮ জুন ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি