শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাড়ছে শিশু ধর্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশে ক্রমেই বাড়ছে শিশু ধর্ষণের ঘটনা। এক শ্রেণির মানুষের বিকৃত যৌনতার শিকার হচ্ছে তারা। এর ফলে অনেক অভিভাবক ব্যাপক আতঙ্কে রয়েছেন বলে জানা গেছে।

গত ২৯ মে ইফতারের দাওয়াত দিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণ করে পঞ্চাশ উর্ধ্ব দুই ব্যক্তি। এতে শিশুটি অসুস্থ্য হয়ে পড়লেও গলা কেটে হত্যার ভয়ে বিষয়টি কাউকে বলার সাহস করেনি। কয়েকদিন পর তার মা জোর করে গোসল করাতে গিয়ে বিষয়টি টের পান। এখন এধরণের ঘটনা অনেকবার ঘটছে। একজন অভিভাবক বলেন, যেভাবে শিশু ধর্ষণ হচ্ছে এতে সন্তানদের নিয়ে ব্যাপক আতঙ্কে আছি। আরেকজন বলেন, এখন আমরা বাসায় পুরুষ টিচার রাখতে ভয় পাচ্ছি।

শিশু অধিকার ফোরমের তথ্য অনুযায়ি জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ১৫০ টি। ২০১৫ ও ২০১৬ সালে এধরনের ঘটনা ছিল ৫২১ ও ৬৮৬টি । অর্থৎ প্রতি বছরই শিশুদের প্রতি নিষ্ঠুরতা বাড়ছে ।

মনোবিজ্ঞানীরা মনে করছেন, ইন্টারনেটের অপব্যবহার ও পর্নোগ্রাফি অনেককে উদ্বুদ্ধ করছে।

মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দীন আহমেদ বলেন, সন্তানের নিরাপত্তার বিষয়টি যেন বাবা মা আরেকটু জোর দিয়ে দেখেন। মেয়ে শিশু হোক বা ছেলে শিশু হোক তাকে যে স্পর্শ করবে সেটা কোন স্পর্শ, ভালো স্পর্শ না বিপজ্জনক স্পর্শ এটি খেয়াল রাখতে হবে। ছেলে শিশুরাও কিন্তু এধরনের লোকদের হাত থেকে রক্ষা পায়না।

মানসিক রোগ বিশেষজ্ঞদের মতে ইন্টারনেটের অপব্যবহার ও পর্নোগ্রাফি অনেককে উদ্বুদ্ধ করছে । বিষয়টি মাথায় রেখে অভিভাবকদের সচেতন থাকতে বলছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, এসব ক্ষেত্রে অনেক বেশি সচেতনতা দরকার। এতে সরকারকে একক ভাবে দায়িত্ব না দিয়ে অভিভাবক, সমাজ ও প্রতিটি মানুষকে সোচ্চার হতে হবে।

সুন্দর পরিবেশে শিশুদের মানসিক ও শরীরিক বিকাশে সবাইকে সচেতন হতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

পূর্বাশানিউজ/১৯,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি