বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি রপ্তানিমুখ পোশাক কারখানার গণহিস্ট্রোরিয়ায় আক্রান্ত হয়েছে শতাধিক অসুস্থ্য হয়ে পড়েছে। অসুস্থ্যদের বেশিরভাগই নারী শ্রমিক। তাদের মধ্যে ৬০ জনকে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ৮ টায় কাজে যোগদান করার পরই ১০ থেকে ১২ জন অসুস্থ্য হয়ে পড়ে। ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে। পিলকুনি এলাকার এনটি অ্যাপারেলস নামে ওই কারাখানাতে ওই ঘটনা ঘটে। কারখানায় ৫শতাধিক শ্রমিক কাজ করে।

১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আসাদুজ্জামান বলেন, হাসপাতালে দুপুর দেড়টা পর্যন্ত এনটি অ্যাপারেলস থেকে ৬০ জন রোগী চিকিৎসা নিতে আসে। গণহিস্ট্রোরিয়ায় আক্রান্ত হয়েছে যা একজনের দেখাদেখি অন্যদের মধ্যে ছড়িয়ে পরে।

২০/০৬/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি