শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ফুটওভার ব্রিজের গার্ডার রেলওয়ের লোকো শেডে ভেঙে পড়লো


ফুটওভার ব্রিজের গার্ডার রেলওয়ের লোকো শেডে ভেঙে পড়লো


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নগরীর পাহাড়তলীতে পূর্বাঞ্চলীয় রেলওয়ের লোকো শেডের প্রধান ফটকে ভেঙে পড়েছে ফুটওভার ব্রিজের একটি গার্ডার। মেরামত কাজ চলাকালে গতকাল (মঙ্গলবার) দুপুরে হঠাৎ গার্ডারটি ভেঙে পড়লে লোকো শেডের প্রধান ফটকটি বন্ধ হয়ে যায়। এতে সেখানে ইঞ্জিন প্রবেশ ও বের করা বন্ধ থাকে।

দুর্ঘটনার পর সেখানে ছুটে যান রেলওয়ের পূর্বাঞ্চলীয় জেনারেল ম্যানেজার (জিএম) আবদুল হাই। তিনি গার্ডারটি সরিয়ে দ্রুত লোকো শেডের ফটক অবমুক্ত করার নির্দেশ দেন। সংশ্লিষ্টরা জানায়, ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে ওই সময় সেখানে লোকজন না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর গার্ডারটি সরিয়ে নেয়ার কাজ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত গার্ডার সরানোর কাজ চলছিল।

পূর্বাশানিউজ/২১,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি