
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর ক’দিন পরই ঈদুল ফিতর। তাই ঈদকে সামনে রেখে চিলমারীর বিভিন্ন শপিংমল, বিপণিবিতান, রেডিমেড ও গার্মেন্টস দোকানের পাশাপাশি জমজমাট কেনাকাটা হচ্ছে উপজেলা শহরের ও গ্রামাঞ্চলের ফুটপাথে। চরাঞ্চলের মানুষসহ নিম্ন আয়ের মানুষরা ঈদের কেনাকাটার ধুম পড়েছে ফুটপাথে।
সাধ আর সাধ্য অনুযায়ী ঈদের কেনাকাটায় নিজ পছন্দসই পোশাক কিনতে চান সব শ্রেণির মানুষ। উচ্চবিত্ত ও মধ্যবিত্ত থেকে শুরু করে একেবারে নিম্ন আয়ের মানুষও মেতে উঠেন ঈদ কেনাকাটায় তবে এবার তা শুরু হয়েছে রমজানের শুরু থেকেই। ঈদের নতুন পোশাক আর সাজসজ্জার চাহিদা মেটাতে উচ্চবিত্তদের জন্য যেমন আছে বড় বড় শপিংমল তেমনি নিম্ন আয়ের মানুষদের জন্য আছে ফুটপাথ। চলাঞ্চলের আমজাদ তার ১২ বছরের ছেলে শাহিনকে নিয়ে কেনাকাটা করতে আসে সদর থানাহাট বাজার ফুটপাথে। সবকটি ফুটপাতের দোকান হন্যে হয়ে ঘুরছে ছেলেকে ঈদের পোশাক কিনে দিতে। কিন্তু ফুটপাথের দোকানের জামা ছেলের পছন্দ নয়। তাই বাবা হতবাক হয়ে বকছে। কি করবে মার্কেটের যাওয়ার মতো টাকাওতো নেই তার হাতে। সারা বছর উপজেলার ফুটপাথগুলোতে পণ্যের পসরা সাজিয়ে বসে থাকতে না দেখলেও ঈদের সময় ফুটপাথে ব্যাস কিছু দোকানিরা বসে ফুটপাথে। এসব দোকানে ক্রেতাদেরও দেখা যায় উপচে পড়া ভিড়। চরাঞ্চলের যে পরিবারের বাড়ি বন্যায় ভেঙেছে রমজান শেষে পরিবারের সদস্যদের জন্য সে পরিবার প্রধানকেও নতুন পোশাক কিনতে হবে। তাই চরাঞ্চলের ভাঙন কবলিত মানুষের কেনাকাটার অন্যতম স্থান ফুটপাথ। ফুটপাথে সব বয়সীদের জন্য আছে পোশাক। জুতা, থ্রি-পিস, শার্ট ও লুঙ্গিসহ আছে অন্যসব পণ্য। দোকানিরা ক্রেতাদের আকর্ষণ বাড়াতে দোকানগুলোতে ঈদকে সামনে রেখে বেশি পণ্যের পসরা সাজিয়েছেন। তাই নিম্ন আয়ের মানুষদের ঈদের কেনাকাটা করতে হচ্ছে ফুটপাথের দোকানে। উপজেলা সদর থানাহাট বাজারসহ অন্যান্য স্থানে ফুটপাথে বসেছে দোকানিরা। জমজামাট চলছে তাদের ব্যবসা। ফুটপাথে নানা পণ্যের পাশাপাশি জমে উঠেছে জুতা বিক্রি। এসব ফুটপাথে জুতার দোকানগুলোতে ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। জামাকাপড় কেনার পাশাপাশি ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি সামগ্রী কিনতে শুরু করেছে চিলমারীর মানুষ। চিলমারী থানাহাট বাজার জামে মসজিদের সামনে আতর, টুপি, জায়নামাজ ও ধর্মীয় বই পুস্তকের দোকানে ক্রেতারা ভিড় জমাচ্ছেন।






















































