শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


উত্তরায় দুই ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৫টি ইউনিট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

ঢাকার উত্তরায় পাশাপাশি দুটি ভবনে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, উত্তরা ৪ নম্বর সেক্টরে রাজলক্ষ্মী ভবনের বিপরীত দিকে রাস্তার পূর্বপাশে সি-শেল রোস্তারাঁ ভবন এবং তার পাশের ভবনে ভোর ৫টার দিকে আগুন লাগে।

সকাল সাড়ে ৭টা পর্যন্ত আগুন নিযন্ত্রণে আনা সম্ভব হয়নি জানিয়ে মিজানুর রহমান বলেন, তাদের ১৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে সি শেল রেস্তারাঁর ওই ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন তারপরে পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য ফায়ার সার্ভিস কর্মীরা জানাতে পারেননি। কেউ হতাহত হয়েছেন কি না সে তথ্যও জানা যায়নি।

পূর্বাশানিউজ/০৩-জুলাই,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি