বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খাগড়াছড়িতে বাসের ধাক্কায় ২ বাইক-আরোহী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মিনিবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল-আরোহীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

জেলার মানিকছড়ি থানার ওসি মাইনুদ্দিন জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় উপজেলার আমতলা এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার মো. আরিফ (২৭) ও মহিদুল ইসলাম (৩৮)।

আহত জামালও একই এলাকার বাসিন্দা।

ওসি মাইনুদ্দিন বলেন, খাগড়াছড়িগামী বাসটা আমতলা এলাকায় মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী মহিদুল ও আরিফ ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া মোটরসাইকেলের অন্য আরোহী জামালও আহত হলে তাকে চট্টগ্রামে পাঠানো হয় বলে তিনি জানান।

পূর্বাশানিউজ/১১ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি