শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মাগুরায় বাসচাপায় ২ বাইক-আরোহীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মাগুরার শালিখা উপজেলায় আড়পাড়া ডিগ্রি কলেজের সামনে বাসচাপায় মোটরসাইকেল-আরোহী দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে।

শালিখা থানার ওসি রবিউল ইসলাম জানান, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে যশোরগামী সাজাহান পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত তরুণ-তরুণীর বয়স আনুমানিক ২৫-২৬ বছর বলে জানালেও পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় বলতে পারেনি।

পূর্বাশানিউজ/১১ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি