
:
সাভারের আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি একতলা বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। বাড়িটির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্দেহভাজন জঙ্গিরা।
আজ রোববার ভোর রাত থেকে আশুলিয়ার নয়ারহাট চৌরাবালি এলাকায় একতলা ওই বাড়িটি র্যাব-৪ এর সদস্যরা ঘেরাও রেখেছে বলে র্যাবের মিডিয়া উইংয়ের কর্মকর্তা মুফতি মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন জঙ্গিরা র্যাব সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। পরে র্যাব সদস্যরা সতর্ক অবস্থান নেয় এবং ওই বাড়ির আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সড়িয়ে নেয়। এই ঘটনায় বাড়ির মালিককে আটক করেছে র্যাব।
তিনি জানান, গার্মেন্টসকর্মী পরিচয় দিয়ে জঙ্গিরা ওই বাসা ভাড়া নেয়। এদিকে রোববার সকালে র্যাবের পক্ষ থেকে মাইকিং করে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। তবে বাড়ি ভেতর থেকে জঙ্গিরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে তার জবাব দেয়। র্যাবের ধারণা ওই বাড়ির ভেতরে ৪/৫জন জঙ্গি থাকতে পারে।
১৬ জুলাই ২০১৭/রুমকী






















































