
:
রাজধানীসহ সারা দেশে চিকুনগুনিয়া যখন আতঙ্কের নাম। তখন প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধের দাবিতে রাজধানীতে মশারি মিছিল কর্মসূচি পালন করেছে।
শনিবার ঢাকা মহানগর দক্ষিণ পিএনপি আয়োজিত এ মশারি মিছিলটি কাকরাইল থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
সংগঠনের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন ও মহাসচিব আহমেদুর রহমান এতে নেতৃত্বে দেন।
এ সময় ফিরোজ মোহাম্মদ লিটন সরকারকে চিকুনগুনিয়া রোগের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে ঢাকার দুই সিটি মেয়রকে উদ্দেশ করে বলেন, ‘নির্বাচনের আগে জনগণকে যে আশা-প্রত্যাশা দেখিয়েছেন, তা বাস্তবায়নে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রেন, নালা-নর্দমাসহ বিভিন্ন জলাবদ্ধতা অতি দ্রুত সময়ে নিরসন করে একটি আদর্শ ঢাকা গড়ে তোলার ব্যবস্থা করুন।’
১৬ জুলাই ২০১৭/রুমকী






















































