বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আশুলিয়ায় র‍্যাবের কাছে ৩ ‘জঙ্গির’ আত্মসমর্পণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সাভারের আশুলিয়ায় ঘিরে রাখা সন্দেহভাজন জঙ্গি আস্তানার  তিন জন আত্মসমর্পণ করেছেন। বাড়িটি গত রাত একটা থেকে ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ রোববার দুপুর ১২টার পর আশুলিয়ার নয়ারহাটের চৌরাবালি এলাকার ওই টিনশেড বাড়ি থেকে তিন জঙ্গি বেরিয়ে আসেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, সেখান থেকে দুই ‘জঙ্গি’ আত্মসমর্পণ করেছেন।  সাড়ে ১২টার কিছুক্ষণ পরে মুফতি মাহমুদ খান জানান, আরও এক ‘জঙ্গি’ আত্মসমর্পণ করেছেন।

সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তারা ভেতর থেকে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ছে। বাড়িটির ভেতর থেকে বিস্ফোরক ছোড়া হয়েছে। বাড়ির আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।

র‍্যাবের এই পরিচালক সে সময় বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক ইব্রাহিমকে র‍্যাব হেফাজতে নেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের অভিযানগুলোর অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, ওই বাড়িতে চার থেকে পাঁচজন জঙ্গি আছে।

পূর্বাশানিউজ/১৬ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি