রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


আশুলিয়ায় ঘিরে রাখা আস্তানার সব ‘জঙ্গির’ আত্মসমর্পণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আশুলিয়ার নয়ারহাট চৌরাবাড়ি এলাকার জঙ্গি আস্তানা থেকে চারজনের আত্মসমর্পণের পর র‌্যাবের মেজর আব্দুল হাকিম বলেছেন, ‘ওই বাড়িতে থাকা সব জঙ্গি আত্মসমর্পণ করেছে। তবে তারা কোন মতাদর্শের জঙ্গি তা এখনও জানা যায়নি।’

জঙ্গিদের কাছে কোন অস্ত্র ও বোমা ছিল কি না সে সম্পর্কে তিনি বলেন, জঙ্গিদের বের করা হয়েছে কিছুক্ষণের মধ্যে বাড়িটিতে তল্লাশি চালানো হবে। এরপর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আজ রোববার ওই ‘জঙ্গি আস্তানা’ থেকে প্রথমে সাদা পাঞ্জাবি পরা একজন দুই হাত উঠিয়ে আইন শৃঙ্খলারক্ষাকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এর কিছুক্ষণ পর আরও তিন জন একইভাবে আত্মসমর্পণ করে।

শনিবার দিবাগত রাত ১টার পর ওই বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন জঙ্গিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

এরপর র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে বাড়ির আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

আজাদ নামে এক ব্যক্তি নিজেকে পোশাক শ্রমিক পরিচয় দিয়ে বাড়িতে ভাড়া নেয় বলে জানিয়েছে র‌্যাব। বাড়ির মালিককে অাটক করা হয়েছে।

পূর্বাশানিউজ/১৬ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি