
পূর্বাশা ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৬দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে।
জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর ‘যুক্তিসঙ্গত’ দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার বিকালের দিকে এই ধর্মঘট প্রত্যাহার করে নেয় আন্দোলকারীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে আমাদের যুক্তিসঙ্গত দাবিগুলো মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে আমরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।
এর আগে মহাসড়কে ফোর স্ট্রোক থ্রি হুইলার, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটি চলাচল বন্ধসহ ৬ দফা দাবিতে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে মঙ্গলবার সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটের ফলে সকাল থেকে ভাদুঘরস্থ পৌর বাস টার্মিনাল ও মেড্ডা বাসস্ট্যান্ড থেকে কোনো যাত্রীবাহী দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস ছেড়ে যায়নি।
জুলাই ২০১৭/মাহি






















































