সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মালপোয়া তৈরির সবচেয়ে সহজ পদ্ধতিটি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বৃষ্টি ভেজা দিনে সবারই ভাজাভুজি খেতে ইচ্ছা করে। আলুর চপ বা পাকোড়ার পরিবর্তে আজকে তৈরি করতে পারেন ভিন্ন কিছু। পিঠার মধ্যে মালপোয়া বেশ জনপ্রিয় একটি পিঠা। বৃষ্টির দিনে এই পিঠাটি খেতে দারুণ লাগে। ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করে নিতে পারেন এই পিঠাটি। সবচেয়ে সহজ পদ্ধতিতে মালপোয়া তৈরির রেসিপিটা জেনে নেওয়া যাক।

উপকরণ:

১/২ লিটার দুধ

১ কাপ চিনি

১ কাপ পানি

১ চা চামচ এলাচ গুঁড়ো

জাফরান

১/২ কাপ ময়দা

১/২ কাপ দুধ

১ টেবিল চামচ চিনি

১ টেবিল চামচ ঘি

১/৪ চা চামচ বেকিং পাউডার

প্রণালী:

১। একটি প্যানে দুধ জ্বাল দিন। দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিন।

২। দুধ ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন।

৩। অন্য একটি পাত্রে চিনি এবং পানি দিয়ে সিরা তৈরি করে নিন। খুব বেশি ঘন বা পাতলা যেনো না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।

৪। চুলা বন্ধ করে এতে এলাচ গুঁড়ো, জাফরান দিয়ে মিশিয়ে নিন।

৫। দুধের মধ্যে ময়দা ভালো করে মেশান। যেনো কোনো দানা না থাকে। এতে বেকিং পাউডার দিয়ে দিন।

৬। প্যানে ঘি দিয়ে গরম করুন। এতে এক চামচ মিশ্রণটি দিয়ে দিন।

৭। দুপাশ বাদামী হয়ে এলে নামিয়ে চিনির সিরাতে দিয়ে দিন। কিছুক্ষণ চিনির সিরায় রেখে নামিয়ে ফেলুন।

৮। পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার মালপোয়া।

পূর্বাশানিউজ/২৫ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি