মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বায়ার্নকে ২-০ গোলে হারালো ইন্টারন্যাজিওনাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে গতকাল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টারন্যাজিওনাল। এই দুইটি গোলই করেছেন এডার সিটাদিন মার্টিন্স। গতকাল ম্যাচটি অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে।

সিঙ্গাপুরে দুই ম্যাচ খেলে বায়ার্ন মিউনিখের এটি প্রথম হার। গত ২৫ জুলাই তারা চেলসির বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল। অন্যদিকে, সিঙ্গাপুরে প্রথম ম্যাচ খেলতে নেমে জয় তুলে নিয়েছে ইন্টারন্যাজিওনাল। আগামীকাল সিঙ্গাপুরে চেলসির মুখোমুখি হবে ইন্টারন্যাজিওনাল।

গতকাল ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ইন্টারন্যাজিওনাল। ম্যাচের বয়স যখন মাত্র আট মিনিট তখন বায়ার্নের জালে বল জড়ান এডার সিটাদিন মার্টিন্স। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে ইন্টারন্যাজিওনাল। ম্যাচের ৩০ মিনিটে আবারও গোল করেন এডার সিটাদিন মার্টিন্স। ম্যাচের বাকি সময়ে আর গোল করতে পারেনি কোনও দল। তাই ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টারন্যাজিওনাল।

পূর্বাশানিউজ/২৮ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি