শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সুশীল সমাজের সঙ্গে ইসির সংলাপ শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মধ্যে দিয়ে শুরু হলো নির্বাচন কমিশনের সংলাপ। সকাল ১১টায় এ মতবিনিয় সভা শুরু হয়। এতে যোগ দিয়েছেন আমন্ত্রিত বিশিষ্ট নাগরিকরা।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ মতবিনিময় চার নির্বাচন কমিশনারও উপস্থিত আছেন। ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের নেয়া কর্মপরিকল্পনা অনুযায়ী হচ্ছে এ মতবিনিময় সভা। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানোর বিষয়ে মতামত নেয়া হচ্ছে।

সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে- নির্বাচনী আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ, নির্বাচনি আইন যুগোপযোগী করা, নির্ভুল ভোটার তালিকা ও ভোটকেন্দ্র বিষয়ক কার্যক্রম যুগোপযোগী করা। তবে অতিথিরা এর বাইরেও কোন বিষয় থাকলে আলোচনা করতে পারবেন।

৩১/০৭/২০১৭/ Choity



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি