
পূর্বাশা ডেস্ক:
বার্সেলোনা ছেড়ে চলেই যাচ্ছেন নেইমার। ফরাসি ক্লাব পিএসজি’র সঙ্গে তার চুক্তি প্রায় চূড়ান্ত। তবে, চলে যাওয়ার আগে নেইমারকে আনুষ্ঠানিকভাবে গুডবাই বলতে চলেছে বার্সেলোনা। আজ বার্সেলোনার অনুশীলন সেশন আহ্বান করা হয়েছে। এই অনুশীলনই হতে চলেছে বার্সেলোনায় নেইমারের শেষ অনুশীলন।
জানা গেছে, নেইমার আজ উপস্থিত থাকবেন। বার্সেলোনার সতীর্থদের কাছ থেকে বিদায় নেবেন। মেসি-সুয়ারেজদের সঙ্গে শেষবারের মতো অনুশীলন করবেন নেইমার। চলতি সপ্তাহের মধ্যেই পিএসজির সঙ্গে নেইমারের চুক্তির বিষয়টি পুরোপুরি চূড়ান্ত হবে।
সম্প্রতি নেইমারের বার্সেলোনা ছেড়ে নেইমারের চলে যাওয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমে বেশ আলোচনা হয়েছে। কিন্তু নেইমার এ বিষয়ে চুপ ছিলেন। তবে, শেষমেশ স্প্যানিশ ক্লাবকে ছেড়ে যাচ্ছেন তিনি। এবার তিনি মাঠ মাতাবেন ফ্রান্সের ক্লাব পিএসজির হয়ে।
২০১৭/রুমকী
























































