শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বৃহস্পতিবারের প্রথম হজ ফ্লাইট বাতিল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ই-ভিসা জটিলতায় যাত্রী সংকটে হজযাত্রার ১১তম দিনে বৃহস্পতিবারের প্রথম ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশ বিমান ও সৌদি বিমানের মোট ১৬টি হজ ফ্লাইট বাতিল করা হলো।

৩ আগস্ট বৃহস্পতিবার  এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটের বাতিল হওয়া ফ্লাইটে ৪১৯ জন যাত্রীর যাওয়ার কথা ছিল। এমন বিড়ম্বনায় ক্ষোভ প্রকাশ করেছেন হজযাত্রীরা।

তবে বৃহস্পতিবার হজযাত্রী নিয়ে ঢাকা থেকে আরও তিনটি ফ্লাইট ও চট্টগ্রাম থেকে একটি ফ্লাইট ছেড়ে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ই-ভিসা জটিলতায় গত কয়েকদিন প্রতিটি হজ ফ্লাইটই কম যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ে ই-ভিসা না হওয়ার কারণে ভবিষ্যতে এয়ারলাইন্সগুলোর ক্যাপাসিটি লস আরও বাড়তে পারে।

৩০ জুলাই রোববার বাংলাদেশ বিমানের একটি হজ ফ্লাইট বাতিল করা হয়। এছাড়াও আরও বিভিন্ন সময়ে আরও ছয়টি ফ্লাইট বাতিল করে বাংলাদেশ বিমান। আর তিনটি হজ ফ্লাইট বাতিল করে সৌদি বিমান।

এ ছাড়া ১ আগস্ট মঙ্গলবার ভোর ৪টা ৫৫, সকাল ৮টা ৫৫ ও রাত ১১টা ৪৫ মিনিটের হজ ফ্লাইট বাতিল করে বাংলাদেশ বিমান। পরে মঙ্গলবার বিকালের একটি ফ্লাইট এবং ২ আগস্ট বুধবার সকালের একটি ফ্লাইটও বাতিল করা হয়।

পূর্বাশানিউজ/0৩ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি