শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় একই পরিবারের তিনজনকে খুনের ঘটনায় মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পটুয়াখালী গলাচিপার ছৈলাবুনিয়া গ্রামে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

নিহতের ভাই মো. ইদ্রিস মোল্লা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে বৃহস্পতিবার সকালে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৩।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন।

খবর পেয়ে বুধবার রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে এই তিনজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আজ সকালে মৃতদেহ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতের যেকোনো সময় বাবা দেলোয়ার মোল্লা (৫৫), মা পারভিন বেগমকে (৪৫) এলোপাথারি কুপিয়ে এবং মেয়ে কাজলি বেগমকে (১৫) গলা কেটে হত্যা করা হয়েছে।

পুলিশ ঘটনাটিকে প্রাথমিকভাবে পরিকল্পিত খুন বলে ধারণা করছে। অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্বাশানিউজ/0৩ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি