শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘আ’লীগ দেশ পরিচালনায় পুলিশ-র‌্যাবে নির্ভরশীল’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৮.২০১৭


ডেস্ক রিপোর্ট :

আ’লীগ দেশ পরিচালনায় পুলিশ-র‌্যাবের ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার আওয়ামী লীগ আজ দেশ পরিচালনা করছে না। তারা দেশ পরিচালনার জন্য পুলিশ ও র‌্যাবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

তিনি বলেন, ৫ জানুয়ারির মতো আওয়ামী লীগকে ফাঁকা মাঠে আর গোল করতে দেয়া হবে না। খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রেখে বাংলাদেশের জনগণ নির্বাচন হতে দেবে না।

পৌর বিএনপির সভাপতি আবুল হাসিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সহসম্পাদক সাবেক সংসদ সদস্য শাম্মি আক্তার শিপা, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ প্রমুখ বক্তব্য রাখেন।

০৪/০৮/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি