
পূর্বাশা ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। আগামী ১৬ ও ১৭ই আগস্ট সংলাপ হবে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে। আজ রোববার দুপুরে, নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দীন আহমেদ সংবাদিকদের এতথ্য জানান। সচিব আরো জানান, ছোট দলের ক্ষেত্রে প্রতিদিন দুটি দলের সঙ্গে সংলাপ করবে ইসি। সর্বশেষ নিবন্ধিত দল থেকে সংলাপ শুরু করা হবে।
৬ আগস্ট ২০১৭/ Choity.

























































