শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘মাথা ঠাণ্ডা করে ষোড়শ সংশোধনীর প্রতিক্রিয়া দেব’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী আদালতের রায়ে অবৈধ হয়ে যাওয়ার বিষয়ে ঠাণ্ডা মাথায় প্রতিক্রিয়া দেব।

আজ রোববার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে মেট্রোরেল প্রকল্পের একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘তার (অর্থমন্ত্রী) বক্তব্যের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেন কেন? তাকে জিজ্ঞেস করুন। এটি তার ব্যক্তিগত মত। এটি দলীয় কোনো মতামত নয়।’

তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা এখনও কোনো প্রতিক্রিয়া দেইনি। ঠাণ্ডা মাথায় চিন্তা করছি। মাথা গরম করে হুটহাট বলার তো কিছু নেই। মাথা ঠাণ্ডা করেই আমরা যথা সময়ে প্রতিক্রিয়া দিব।’

পূর্বাশানিউজ/0৬ আগষ্ট ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি