বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা


ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌর এলাকার কলেজ পাড়া নামক স্থানে ঝুমা রানী ঘোষ(১৭) নামে এক স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।রোববার রাত সাড়েঁ আটটার দিকে বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ঝুমা রানী ঘোষ পৌর শহরের একটি স্কুল থেকে কিছুদিন আগে এস এস সি পরিক্ষায় দিয়ে ফেল করেছিল। সে এলাকার হরিপদ ঘোষের মেয়ে।

তবে আত্মহত্যার কারন সম্পর্কে তৎক্ষনাত সুনিদিষ্ট কিছু জানা যায়নি, প্রতিবেশীরা বলছে পারিবারিক অশান্তির কারনে এ ঘটনা ঘটতে পারে।

আখাউড়া থানার (ওসি) তদন্ত মো:আরিফুর আমিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন ও বলেন লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্ত রির্পোটের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পূর্বাশানিউজ/0৭ আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি