
পূর্বাশা ডেস্ক:
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ র্নিবাচন কমিশনের উদ্যেশ্যে বলেন, আগামী নির্বাচন ক্ষমতা শেষ হওয়ার তিন মাস পূর্বেই নির্বাচন ভেঙ্গে দিতে হবে। তিনি বরেন, এ মূহুর্তে সহায়ক সরকার বিষয়ে কোন মন্তব্য করতে চাই না। বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ফেরার পর যে রোডম্যাপ দেবে সেটাই হবে সহায়ক সরকারের আসল রোড ম্যাপ। প্রতিটি দেশেই নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দেওয়া হয়। তারপর কেয়ারটেকার সরকারের মাধ্যমেই নির্বাচন হয়। এ নিয়মে নির্বাচন জাপান সহ কয়েকটি দেশেই হয়ে থাকে। একটি ফ্রি ফেয়ার নির্বাচন করতে হলে শক্তিশালী নির্বাচন কমিশনের বিকল্প নেই এবং লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। নির্বাচন ব্যবস্থার জন্য আমাদের সংবিধানের অনুচ্ছেদ ক ও খ এ সুষ্ঠু সমাধান দেওয়া আছে। এতে ক্ষমতা পূর্ণ করার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে উল্লেখ আছে। সুষ্ঠু নির্বাচনের দুটি শর্ত হলো: শক্তিশালী নির্বাচন কমিশন তৈরি করা ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। বিএনপি নেতাদের বিরুদ্ধে ২৫ হাজার মামলা দেওয়া আছে যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করলে এ মামলাগুলোর জন্য নির্বাচন সুষ্ঠ হবে না। আমি ফৌজদারি মামলার বিষয়ে কিছু বলতে চাই না। তবে বেশির ভাগ মামলাই রাজনৈতিক ও সামরিক বাহিনীর দেওয়া। এ মামলাগুলি চালাতেই হয় তবে নির্বাচনের সময় এ মামলাগুলি স্থগিত করে নির্বাচনের সুযোগ করে দিতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কৃষক দলের যুগ্ম-সম্পাদক মো: শাজাহান খান সম্রাট, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আলোচনা সভায় সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম, সভাপতি বিসিডিডি।
২০১৭/রুমকী

























































