শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইঁদুর বাঁধ কাটতে পারে, সাবধান থাকতে বললেন মন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:
বন্যার্তদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে, খাদ্যের কোনো সংকট হবে না বলে জানিয়ে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘সবাইকে সচেতন থাকতে হবে। যাতে ইঁদুর বা কেউ বাঁধ কেটে দিতে না পারে।’

সোমবার (১৪ আগস্ট) নীলফামারীর সৈয়দপুরের বন্যা কবলিত এলাকা ও ভেঙে যাওয়া শহররক্ষা বাঁধ পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘আপনারা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। প্রধানমন্ত্রীর আবেদন, প্রয়োজনে বন্যার্তদের মানবিক সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে।’

কয়েকদিনের বর্ষণে সৈয়দপুরের জনপদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভেঙে যাওয়া বাঁধ দ্রুত পুনঃনির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

এসময় মন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় হুইপ আলহাজ শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ রহীম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আগস্ট ১৪, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি