বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কক্সবাজার বিমানবন্দরে জেনারেটর না নিয়েই ঠিকাদারকে ৬০ লাখ টাকার বিল দেওয়া হয়েছে


কক্সবাজার বিমানবন্দরে জেনারেটর না নিয়েই ঠিকাদারকে ৬০ লাখ টাকার বিল দেওয়া হয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কক্সবাজার বিমানবন্দরে প্রায় ৭০ লাখ টাকার জেনারেটর বসানোর ঠিকাদারি কাজে জেনারেটর না বসিয়েই প্রথম দফায় ৪০ লাখ এবং দ্বিতীয় দফায় ২০ লাখ টাকার বিল দেওয়া হয়েছে। তদন্তে যখন ধরা পড়ল যে, জেনারেটর না বসিয়ে ওই ৬০ লাখ টাকার বিল দেওয়া হয়েছে তখন একটি পুরনো জেনারেটর ব্যবস্থা করে কক্সবাজার বিমানবন্দরে বসানো হয়। জেনারেটর শিপমেন্ট অবস্থায়, বিদেশ থেকে এক সপ্তাহ পর আসছে, এছাড়াও কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক প্রকল্পে দুটি জেনারেটর বসানো হবে, ওই দুটি বসলে এর একটি দিয়েই অভ্যন্তরীণে একটা জেনারেটর চালিয়ে দেওয়া যাবে এই ফন্দিফিকিরে একজন উপ-সহকারী প্রকৌশলীকে দিয়ে অনেকটা জোর করে প্রভাব খাটিয়ে প্রত্যয়ন লিখিয়ে নিয়ে ঠিকাদারকে ওই ৬০ লাখ টাকার বিল দেওয়া হয়।

সূত্রমতে, এ নিয়ে গঠিত দুটি তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। বরং ঠিকাদারি প্রতিষ্ঠান আরও ১০ লাখ টাকা বিল পাওয়ার অধিকারে উচ্চ আদালতে চেয়ারম্যান, প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের আসামি করে রিট পিটিশন মামলা করেছেন।

পূর্বাশানিউজ/১৬ আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি