বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে রবিবার কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী


বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে রবিবার কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আগামী ২০ আগস্ট রবিবার দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, এ সফরে প্রধানমন্ত্রী রাজারহাট উপজেলায় সফর করবেন।

তবে প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি এখনো জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বুধবার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাঙ্গারাণী লক্ষীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী এবং জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

এদিকে প্রধানমন্ত্রীর সফরের আগেই আগামীকাল শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কুড়িগ্রাম সফর করবেন। মন্ত্রী কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়ক পরিদর্শন করবেন।

পূর্বাশানিউজ/১৭ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি