
পূর্বাশা ডেস্ক:
গোপালগঞ্জের কোটালিপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় আজ। ঢাকার দ্রুত ট্রাইব্যুনাল ২ এর বিচারক মমতাজ বেগম এ রায় দেবেন।
২০০০ সালে কোটালিপাড়া তৎকালীন প্রধানমন্ত্রীর জনসভা স্থলের কাছে ৭৬ কেজি ও ৮০ কেজি ওজনের দুটি বোমা পুঁতে রাখা হয়। ঐ ঘটনা হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। তদন্ত শেষে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।
তাদের মধ্যে হরকাতুল জিহাদ ও নেতা মুফতি আব্দুল হান্নানের ফাঁসি কার্যকর করা হয়েছে। সিলেটের ব্রিটিশ হাই কমিশনারের উপর বোমা হামলা মামলায় তার ফাঁসি হয়। বাকি ২৪ জনের মধ্যে ১২ জন কারাগারে আর ১২ জন পলাতক রয়েছে। মামলায় ৬৮ জনের স্বাক্ষ্য নেয়া হয়েছে।
২০১৭/মাহি























































