বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নেত্রকোনায় তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নেত্রকোনা সদর উপজেলায় একটি ক্ষেত থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আজ রবিবার সকালে নেত্রকোনা পৌরসভার হোসেনপুর এলাকার একটি ক্ষেত থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের নাম-পরিচয় জানাতে পারিনি।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহানুরে আলম জানান, আজ সকাল ৮টার দিকে এলাকাবাসী ক্ষেতে এক তরুণীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, অন্য কোথাও এই তরুণীকে গলা কেটে হত্যার পর মরদেহটি নেত্রকোনা পৌরসভার হোসেনপুরের একটি ফসলি মাঠে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্বাশানিউজ/২0আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি