
পূর্বাশা ডেস্ক:
নওগাঁর রাণীনগরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই জনকে আসামি করে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এঘটনার দুই দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামের মুনছুর আলী খানের জনৈক মেয়ে (১৮) নওগাঁয় একটি কলেজে পড়া লেখার সময় একই উপজেলার সিলমাদার গ্রামের মকবুল হোসেনের ছেলে নাজমুল হক (২৫) এর সাথে পরিচয় হয়। এরপর নাজমুল তার সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলতে মরিয়া হয়ে উঠে। এক পর্যায়ে সদ্য এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফল করায় তার বাবা মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর জন্য রাজশাহী কোচিং সেন্টারে ভর্তি করায়।
নাজমুল হক সেখানে গিয়েও মেয়েটিকে বিয়ের প্রলোভন দিয়ে নওগাঁয় নিয়ে এসে একটি হোটেলে রাখে। সেখানে সিলমাদার গ্রামের মহাতাব হোসেনের ছেলে মাহবুব আলমের সহযোগীতায় ওই মেয়েকে কয়েক দফায় ধর্ষণ করে। এমনকি নাজমুল ধর্ষণের সময় মোবাইল ফোনে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। এক পর্যায়ে সহযোগী মাহবুব তাদের বিয়ের কাজ সম্পূর্ণ করে দিবে এমন আশ্বাস দিয়ে সর্বশেষ গত ১৬ আগস্ট দুপুরে ওই মেয়েকে নাজমুল তাদের বাড়ির পার্শ্বে একটি খলিয়ানে রেখে কৌশলে পালিয়ে যায়। বিয়ের দাবিতে মেয়েটি দিনভর নাজমুলের বাড়িতে অবস্থান করতে থাকে।
খবর পেয়ে মেয়েপক্ষের লোকজনরা পারিবারিকভাবে বিষয়টি সুরহার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ছেলেপক্ষের অসহযোগীতার কারণে বাধ্য হয়ে মেয়ের বাবা মুনছুর আলী বাদি হয়ে ১৭ আগস্ট নাজমুলসহ দু’জনকে আসামি করে রাণীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা রাণীনগর এস আই তরিকুল ইসলাম জানান, মামলা দায়েরের পর ঘটনার শিকার মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে। মামলার খবর পেয়ে আসামিরা পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে আসামিদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।
২০১৭/মাহি






















































