
পূর্বাশা ডেস্ক:
পাসপোর্ট নিতে জনগনের হয়রানীর জন্য মূলত তিনটি কারণকে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। যেই তিনটি কারণ হচ্ছে পুলিশ ভেরিফিকেশন, সত্যায়ন আর দালালদের দৌরাত্ম্য। এই দিনটির কোনটিই প্রয়োজন নাই বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমন প্রেক্ষাপটে পাসপোর্ট সেবায় সুশাসন নিয়ে সোমবার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে ট্রান্সাপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।
বাংলাদেশের নাগরিকদের জন্য পাসপোর্ট সেবা সহজ করতে ২০১০ চালু করা হয়েছিল মেশিন রিডেবল পাসপোর্ট বা এম.আর.পি.। এতে করে পাসপোর্ট আবেদনের পুরো প্রক্রিয়া অনলাইন বা ডিজিটালাইজ হয়েছে। কিন্তু এরপরেও পাসপোর্ট পেতে গিয়ে হয়রানি ও দুর্নীতির অভিযোগ শোনা যায়।
গবেষণায় বাংলাদেশের পাসপোর্ট সেবায় ঠিক কি চিত্র উঠে এসেছে তা নিয়ে কথা বলেছেন টিআইবি এর নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান। পাসপোর্ট সেবা নিয়ে যে গবেষণাটা করা হয়েছে সেটা কেমন তথ্য পেয়েছেন । যে সহজ করার ইচ্ছা ছিল সেটা আসলে কতখানি সহজ হয়েছে।
টিআইবি এর নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান বলেন, একটা মিশ্র চিত্র আমরা পাই। এক হচ্ছে পাসপোর্ট সেবার জন্য ২০১০ থেকে শুরু করে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার প্রভাবও ইতিবাচক পড়ছে বলে আমরা দেখতে পাই। যেমন পাসপোর্ট সেবা বিকেন্দ্রীকরণ করা হয়েছে এখন দেশের ৬৪ জেলায় ৬৮টি পাসপোর্ট অফিস চালু হয়েছে। এবং পাসপোর্ট সেবার জন্য অনলাইন আবেদন পত্র পূরণ করা হচ্ছে। সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকের জমাদান প্রক্রিয়া শুরু হয়েছে। এ ধরণের পদক্ষেপগুলোর ক্ষেত্রে এটা দেখতে পারছি আগের তুলনায় হয়রানি দুর্নীতির হার কিছু কমেছে।
২০১৫ সালের জরিপে প্রায় ৭৭ শতাংশ মানুষ পাসপোর্ট সেবা নিতে দুর্নীতি ও অনিয়মের শিকার হয়েছে । কিছুটা উন্নতি হয়েছে সেটা আমাদের স্বীকার করতে হবে। তবে অন্যদিক থেকে বেশ কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। যেমন অনলাইনে ফরম পূরণ এটা সহজবোধ্য না। প্রায় অর্ধেকের মতো মানুষ এটা করতে পারছেন না। কিন্তু দুটি ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ন হয়রানির পেছনে কারণটা একটা হচ্ছে আবদনপত্র সত্যায়ন করা। বাস্তবে কোন সত্যায়ন হয় না। সেটা হয়রানির একটা অন্যতম কারণ ।
পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে নাগরিকদের অভিযোগের জায়গায় হলো যে আবেদনকারীর তথ্য যাচাই বা ভেরিফিকেশন এই বিষয়টির কোন পরিবর্তন হয়েছে কিনা ।
ড.ইফতেখারুজ্জামান বলেন, পরিবর্তনের কোন আভাস নাই। পুলিশ কর্তৃপক্ষ এটা তাদের হাতে রাখতে চাচ্ছেন এবং সুযোগ নিয়ে একেক পুলিশ প্রায় এক’শ মানুষকে হয়রানি করেন। দুর্নীতির শিকার হতে হয় মানুষকে। আমরা মনে করি পাসপোর্ট কর্তৃপক্ষ আমাদের সাথে একমত। এই পদ্ধতিটা বন্ধ করে দেওয়া উচিত। এটার কোনো প্রয়োজন নেই। পাসপোর্ট সংক্রান্ত কোনো অপরাধী থাকতে পারে । তাদের সম্পর্কে একটি তালিকা পুলিশ কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত লিস্ট থাকে। এধরনে পদ্ধতি দরকার।
এর পাশাপাশি আরেকটা সমস্যা হলো দালালদের দৌরাতœ। দালালদের উপর নির্ভর সেবা এখনো রয়ে গেছে। যদিও আগের তুলনায় দালাল কমেছে এবং এই দালালদের সাথে পাসপোর্ট কর্তৃপক্ষ ও কর্মচারীদের একাংশ এসবি পুলিশের একাংশ এর সাথে যুক্ত। এর মাধ্যমেই মানুষ সবচেয়ে বেশি হয়রানি হয়। পাশাপাশি আরেকটি বিষয় না বললেই নয় এটা হচ্ছে গুরুত্বপূর্ন সেবা খাত ও সরকারের বড় ধরনের আয় হয় এখানে। তার সত্যেও এখানে জনগনের ঘাটতি ব্যাপক । পাসপোর্ট কর্তৃপক্ষেে প্রায় ৫ হাজার জনবলের ঘাটতি রয়েছে।
21/08/ 2017/ Choity.























































