শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দক্ষিণ এশিয়ায় বন্যায় ৭৫০ জনের প্রাণহানি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দক্ষিণ এশিয়ায় বন্যায় ৭৫০ জনের প্রাণহানি হয়েছে। কর্মকর্তারা সোমবার এ কথা জানান।
এছাড়া মৌসুমি বৃষ্টির কারণে শতাধিক পশুও মারা গেছে। তাদের মধ্যে বাঘ ও গন্ডার রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ১০ আগস্টের পর থেকে এ অঞ্চলে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে।

ভারতের বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, সেখানে গত রাতে বন্যায় ৫০ জনের মৃত্যু ঘটে। বন্যায় এ পর্যন্ত বিহারে ২৫৩ জন মারা গেছেন।

নেপালে বন্যায় ১৪৩ জনের মৃত্যু ঘটেছে। ৩০ জন নিখোঁজ রয়েছেন। ৮০ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্বাশানিউজ/২২আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি