শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোট গাঁজাসহ ২ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নাঙ্গলকোট উপজেলায় মন্নারা বাজার থেকে গাঁজাসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। নাঙ্গলকোট থানা পুলিশ গোপন সংবাদের বৃত্তিতে অফিসার ইনচার্জ মোঃ আইয়ুবের নেতৃত্বে এস আই সনজিত ও সঙ্গীয় ফোর্স নিয়ে নাঙ্গলকোট উপজেলার ৮ নং ঢালুয়া ইউ পির মন্নারা বাজার থেকে রাত ৯,৩০ টায় ২কেজি ৩০০গ্রাম গাজা সহ গ্রেফতার করে ঢালুয়া ইউ পির চৌকুরি গ্রামের মৃত. মইদর আলির ছেলে শামসুল হক (৩৭) ও কিনারা গ্রামের বছির আহমদের ছেলে দেলোয়ার(২৪) কে আটক করা হয়।

অফিসার ইনচার্জ আইয়ুব ও ওসি তদন্ত আশরাফ আরো জানায়, গত ২৪শে আগষ্ট গভীর রাতে নাঙ্গলকোট উপজেলার চৌদ্দগ্রাম বাঙ্গড্ডা সড়কের পরিকোট নামকস্থানে ২৫ বোতল হুইসকি ও ৫ কেজি ২০০গ্রাম গাজা সহ আরো একজন গ্রেফতার চৌদ্দগ্রাম উপজেলার রামরায় গ্রামের মৃত. আব্দুল মালেকের ছেলে নয়ন(৪২)। এই ব্যাপারে নাঙ্গলকোট থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা হয়।

পূর্বাশানিউজ/২৮আগষ্ট ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি