মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৯/১


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন কোনো রান যোগ না করেই বাকি উইকেটটি হারিয়েছে অস্ট্রেলিয়া।

ইতিমধ্যে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৯ রান।
এরআগে, চতুর্থ দিন সকালে অস্ট্রেলিয়ার ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ১১ বল। সাকিব আল হাসান দিনের প্রথম ওভারটি মেডেন নেন। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ন্যাথান লায়নকে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান।

বাঁহাতি পেসারের বলে খোঁচা মেরে স্লিপে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন লায়ন। তার বিদায়ে ৩৭৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। চতুর্থ দিন দলটি পারেনি কোনো রান যোগ করতে।

আধ ঘণ্টা আগে খেলা শুরু

তৃতীয় দিন আড়াই ঘণ্টার বেশি সময়ের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ায় বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে- সকালে সাড়ে নয়টায়। সকাল থেকেই পুরো আকাশ মেঘে ঢাকা। চতুর্থ দিন অন্তত ৯৮ ওভার খেলা হবে।

জয়ের আশায় বাংলাদেশ

অস্ট্রেলিয়া এগিয়ে ৭২ রানে, হাতে রয়েছে ১ উইকেট। লিড আরও বাড়ার সুযোগ রয়েছে। তবে মুস্তাফিজুর রহমান আশাবাদী, ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে দায়িত্ব নিয়ে খেললে লড়াইয়ের পুঁজি মিলবে।

তৃতীয় দিন শেষে স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩০৫

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১১৮ ওভারে ৩৭৭/৯ (আগের দিন ২২৫/২) (রেনশ ৪, ওয়ার্নার ১২৩, স্মিথ ৫৮, হ্যান্ডসকম ৮২, ম্যাক্সওয়েল ৩৮, কার্টরাইট ১৮, ওয়েড ৮, অ্যাগার ২২, কামিন্স ৪, ও’কিফ ৮*, লায়ন ০*; মিরাজ ৩/৯৩, মুস্তাফিজ ৩/৮৪, সাকিব ১/৮২, তাইজুল ১/৭৮, নাসির ০/১৪, মুমিনুল ০/৬, সাব্বির ০/৯)

৭ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি